ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমিরের ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতির জন্য গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে ভাষণ সম্প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অনুমোদন দেবেন বলে তারা আশাবাদী।





